এই পেজে লগইন করার প্রয়োজন হবে যাতে আমরা নিশ্চিত হতে পারি এটা আপনার নিজের অ্যাকাউন্ট। লগইন ছাড়া কোনো ডেটা মোছা হয় না।
যে পদ্ধতিতে অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন (ইমেইল/পাসওয়ার্ড বা Google), সেটিই ব্যবহার করুন।
লগইন সফল হয়েছে:
সতর্কতা: অ্যাকাউন্ট মুছে ফেললে নিচের তথ্যগুলো স্থায়ীভাবে মুছে যাবে — এই কাজ ফিরিয়ে আনা যাবে না:
আপনার প্রোফাইল তথ্য (নাম, ফোন, ছবি, role, notification token)
আপনার তৈরি করা রক্তদাতা এন্ট্রি ও রক্তের অনুরোধ
আপনার বিয়ের বায়োডাটা ও টিউশন পোস্ট
আপনার অভিযোগ/পরামর্শ পোস্ট ও সেগুলোর সব মন্তব্য
অন্যের পোস্টে করা আপনার মন্তব্য, সমর্থন ও রিপোর্ট; খবরের মন্তব্য ও প্রতিক্রিয়া
আপনার অর্ডার ও ডেলিভারি তথ্য
আপনার চ্যাট মেসেজ, কথোপকথনের তালিকা ও ব্লক-তালিকা
আপনার গল্প জমার রেকর্ড (নাম/ফোনসহ) ও গল্পের বুকমার্ক
আপনার লগইন অ্যাকাউন্ট (Firebase Authentication)
অ্যাকাউন্ট না মুছে শুধু কিছু তথ্য মুছতে চান?
অ্যাপ থেকে নিজে মুছুন: আপনার রক্তদাতা এন্ট্রি (এন্ট্রির বিস্তারিত পেজ থেকে), চ্যাট মেসেজ ও কথোপকথন, এবং অভিযোগ ও খবরে করা আপনার মন্তব্য।
অন্য তথ্য (বিয়ের বায়োডাটা, টিউশন পোস্ট, অভিযোগ পোস্ট, গল্প, আপলোড করা ছবি) মুছতে যোগাযোগ পেজ থেকে অনুরোধ করুন এবং কোন তথ্য মুছতে চান তা লিখুন। যাচাই করে আমরা তা মুছে দিই।
যে তথ্য মুছে না-ও যেতে পারে
অনুমোদিত হয়ে গল্পঘরে ইতিমধ্যে প্রকাশিত গল্প (গল্পের লেখা ও নাম) — মুছতে চাইলে যোগাযোগ পেজ থেকে অনুরোধ করুন।
আপনার বিরুদ্ধে অন্য ব্যবহারকারীর করা রিপোর্ট ও সংশ্লিষ্ট moderation তথ্য — নিরাপত্তা ও অপব্যবহার প্রতিরোধে সাধারণত সর্বোচ্চ ৯০ দিন রাখা হতে পারে।
আইনগত বাধ্যবাধকতা বা security log হিসেবে যা রাখা আবশ্যক, এবং অন্য ব্যবহারকারীর নিজস্ব রেকর্ডে থাকা উল্লেখ।
Cloudinary-তে আপলোড করা আপনার ছবি (প্রোফাইল, অভিযোগ, গল্প) অ্যাকাউন্ট মোছার সাথে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় না — মুছতে চাইলে যোগাযোগ পেজ থেকে অনুরোধ করুন।
Firebase/Google-এর backup ও log — তাদের নিজস্ব সময়সীমা অনুযায়ী মুছে যায়।
অ্যাপ (Profile → অ্যাকাউন্ট মুছে ফেলুন) বা এই ওয়েব পেজ থেকে অনুরোধ করলে deletion workflow শুরু হয়। Firebase, Cloudinary বা অন্য provider-এর record/log মুছে ফেলার সময় তাদের system ও legal retention-এর ওপর নির্ভর করতে পারে।